।।ফড়িং ।।

।ফড়িং।
ফড়িং বাড়ির আসে পাশে উড়ে বেড়াতে আমারা সবাই দেখেছি,  আর অনেকে আবার ধরতেও পছন্দ করি।।
আচ্ছা ভেবে দেখো তো যদি একদিনের জন্য আমার ফড়িং হতে পারতাম, ইচ্ছে ডানায় ভরসা করে যেখানে খুশি ঘুরে বেড়াতাম।


এই ভাবে বন্দী হয়ে থাকতে হতো না,  সবার চোখ এড়িয়ে ফুরুত করে চলে যেতাম। না থাকত লেখা পড়া, না থাকতো অফিসের কাজ, সার দিন মনের আনন্দে উড়ে বেড়ানো ফুলের মধু খাওয়া, আর উড়তে উড়তে ক্লান্ত হলে কনো পাতায় বসে একটু আরাম করে নেওয়া।।
যদি গান ধরতে ইচ্ছে করে তাহলে গান ধরো নিজ সুরে
       "আকাশে উড়িব আজ
         মেলে মোর প্রাণ পাখা
          ছাড়িয়ে মানব দুঃখ
          ছাড়িয়ে মানব জালা "


কিন্তু কিছু দিন আগে অবধি বাড়ির বাইরে বা আসে পাশে,  বাগানে এদের দেখা যেতনা কারন মানুষ রূপী দানোব এর দূষণ নামক মহামারীর ভয়ে ওরা বাড়িতে বন্দী ছিল ঠিক এখন আমাদের মত‌ই।।
কিন্তু আজ করোনার ভয়ে যখন আমরা বন্দী আমাদের তৈরী খাঁচায়, ওরা উড়ছে , ঘুরে বেড়াচ্ছে বাগান জুড়ে।। ওদের এই আনন্দ টা কিন্তু এই কিছু দিনের,  কারন মানুষ আবার মুক্ত হবে,  আবার হবে দূষণ,  ওদের হবে বন্দী জীবন।।
     
                                      Dhriti chakraborty😊

Comments

Post a Comment

Hi thanks for your time. Please give your feedback.