খেকো ।। প্রথম পর্ব ৷৷ হারিয়ে যাওয়া ॥



অফিসের 9-5  কাজের চাপে হাপিয়ে উঠেছে রাজ। ওর শরীর এখন একটা ছুটি চায়, কিন্তু অফিসের মাথামোটা বস কে বললে সে ছুটি দেবেনা। তাই কি করবে সেটাই ভাবছিল, এমন সময় কথাটা বল্ বিনয়।
"কিরে বাঁকুড়া যাবি ?
বাঁকুড়া! কেনো ? 
দেখ বস আমায় একটা ইনসোরেনস এর কাজে পাঠাতে চাইছে, কিন্তু আমি যেতে চাই না। তাই যদি তুই আমার যায়গায় চলে যাস, অনেকটা হেল্প হত। 
আচ্ছা আমি যাবো, এমনিতেই আমি ছুটি নেবার কথা ভাবছিলাম।  এই কাজের জন্য হলেও কিছুদিন একটু তাজা হাওয়া খেতে পারবো।

এর কিছু দিন পরে, রাজ বাঁকুড়া পৌঁছায় এবং সেখানে নিজের কাজ শেষ করে ফেরার সময় ঘটনা টা ঘটল।  সারাদিন ঘুরে ঘুরে কাজের ফলে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়ে ছিল তাই সে ফেরার সময় বাস এ ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙলো তখন সে দেখলো, বাস টা একটা স্টপেজে দাঁড়িয়ে আছে আর পুরো বাস খালি। সে বাস থেকে নেমে দেখলো আসে পাশে কেউ নেই,  তবে দুরে কিছুর একটা আলো দেখা যাচ্ছে, সে ওই দিকেই এগিয়ে গেল। 

আলোটার কাছাকাছি যেতেই ও দেখলো ছোট একটা চায়ের দোকান। ও দোকানের মধ্যে ঢুকে বললো  ' জলহবে অনেকটা পথ হেঁটে এলামl' 
দোকানের পেছন দিক থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে জলের মগ এনে ওর দিকে এগিয়ে দিলো l ও বাচ্চা মেয়ে টাকে জিজ্ঞেস করলো ' তোমার নাম কি?  তোমার বাবা বা মা কেউ  কি আছে দোকানে? ' 
বাচ্চা মেয়ে টা ওর প্রশ্নের জবাব না দিয়ে ওর দিকে তাকিয়ে থেকে নিজের মধ্যেই কিছু একটা বিড়বিড় করতে করতে আবার দোকানের পেছনের দিকে চলে গেলো,  রাজ এর পর কী করবে বুঝতে না পেরে জল খেয়ে যে রাস্তা দিয়ে এসেছিলো সে দিকেই ফিরে চললো, 
প্রায় 30 মিনিট হেঁটে আসার পর ও দেখলো.. সামনে...আরো একটা আলো..দেখা যাচ্ছে..ও ভাবলো এবার হয়তো কাউকে পাবে যে ওকে এখান থেকে যাবার রাস্তা বলে দিতে পারবে, কিন্তু সামনে যেতেই ওর মাথা টা কেমন ঘুরে গেলো. 

30 মিনিট আগে যে দোকান টা থেকে বেরিয়ে ও হাঁটা শুরু করে ছিলো,  ঘুরে ও আবার ওই দোকানের সামনে এসে দাঁড়িয়েছে.. 
হটাৎ দূরে কোথাও শঙ্খ বেজে ওঠার আওয়াজ এলো আর ও মাথা ঘুরিয়ে দেখলো আলো আর নেই..ওকে ঘিরে রয়েছে এক গভীর অন্ধকার.


     ©️Dhriti Chakraborty 
To be continued  

Comments

Popular Posts