মা । MAA। Dhriti Chakraborty
মা,mother,mom।
তাকে যে নামেই ডাকো , 9 মাস 10 দিন গর্ভে আর সারাজীবন বুকে আগলে রাখে সে হলো আমাদের জীবনের প্রথম বন্ধু মা ।
আর তার শেখানো প্রথম শব্দ "মা" এর পর আমরা শিখি বাবা, দাদা, আরো বিভিন্ন কথা।
তার পর একটু বড়ো হলে তার কাছেই শেখা "অ, আ, ক, খ" এবং "A, B, C,D" এরপর আসে নিজের নাম লেখা থেকে শুরু করে বাবা মায়ের নাম লেখা।
প্রথম সেই দিন স্কুল এ ছেড়ে আসার সময় মা এর চোখেও জল থাকে, আর সেই প্রথম দিন যেদিন আমরা মা কে ছেড়ে অতক্ষণ থাকি, কিন্তু ওই দিন মা কে ছেড়ে থাকায় যে কষ্ট টা হয় সেটা হয়ত পরে আর কোনো কিছুতেই হয়না।
স্কুল থেকে বাড়ি ফিরে আগে মা কে খোঁজা তারপর স্কুল এ কিকি হলো সব বলা। এভাবেই কাটতে থাকে ছোটবেলার সেই দিন গুলো। মায়ের হাতের টিফিন সবার সাথে ভাগ করে খাওয়া এবং বাড়ি ফিরে বলা 'সব আমি খেয়েছি'।
আর সব থেকে খুশি তখন হয় যখন তোমাকে বকার পর ও রাতে মা তোমার পছন্দের খাবার বানায়, সেই সময় অনুভূতি এক অন্য রকম। আমরা হয়ত মা এর সামনে মা এর রান্নার নিন্দা করি ঠিকই কিন্তু সত্যি বলতে পরে যখন মা কে ছেড়ে বাইরে পড়তে বা job এ
যাই তখন ওটাই সব থেকে বেশী miss করি।
আরো কিছু জিনিস যেগুলো আমরা "মা" বলতে বুঝি তা হলো-
"আরে ওঠ আর কত ঘুমাবি।"
" সারাদিন ফোন আর ফোন কি আছে ওতে।"
" যাএবার স্নান টা করে আয় অনেক বেলা হল।"
" কে মেয়েটা? "
" ঘুম ও ফোন টা রেখে, চোখ গুলো নষ্ট হবে।"
"বই গুলো পড় না হলে job পাবি না।"
এরকম আরো অনেক কিছু কথা আছে যে গুলো মা সারাদিন আমাদের বলে। আর যে কথা গুলো সারাজীবন আমাদের সাথে চলে।
কিন্তু আজও অনেক মা তাদের শেষ জীবন oldage home এ কাটাচ্ছে যারা তাদের সারা জীবন আমাদের জন্যে দিয়ে দেয়, কিন্তু কেনো?
এর উত্তর তারাই দিতে পারবে যারা আজ নিজের স্বার্থের জন্য তাদের মা কে নিজেদের থেকে দূরে করেছে।
যেই সময় তারা চায় তাদের শেষ জীবন তাদের ছেলে মেয়েদের সাথে আর নতি , নাতনীদের সাথে ভগবানের সেবা করে কাটতে সেই সময় তাদের পাঠিয়ে দেওয়া হয় অনেক দূরে। কিন্তু mother's day এর দিন মায়ের সাথে selfi দিতে ভুলে যায় না ।
বছরের সারাদিন আমরা ভুলে যাই তারা সারাজীবন আমাদের জন্য দিয়ে দেয় কিন্তু তাদের জন্য আছে শুধু একটা দিন। আমরা চাইলে শুধু এই একটা দিন নয় প্রতিটা দিন তাদের জন্য special বানাতে পারি।
শুধু প্রতিদিন তাদের কাজে হেল্প করে।
Love you মা
Dhriti Chakraborty






Khub sudhor like6o
ReplyDelete