career And passion :Dhriti chakraborty

Career and passion এই দুটো শব্দ আমরা সবাই জানি, ছোট বেলায় আমাদের বলা হয় ভালো করে পড়াশোনা করে একটা career করতে পারলেই তুমি জীবনে সফল। 

আর আমরা সপ্ন দেখি নিজের passion টা কেই career করার, কিন্তু বাস্তবতায় দেখতে গেলে অনেক সময় career এর পেছনে ছুটতে গিয়ে ছোটবেলার সেই passion টা কে  হারিয়ে ফেলি।

সমাজ এবং পরিস্থিতির কছে আমাদের সপ্ন গুলো হারিয়ে যায়।
ছোট বেলায় আমি গল্প লিখতে খুব ভালবাসতাম,  সময় থাকলেই Dairy টা নিয়ে নতুন কোন একটা গল্পের সূচনা করতাম, কিন্তু যখন ক্লাস 10 এ উঠলাম তখন থেকে ভালো করে পড়ে একটা ভালো career এর চিন্তায় গল্প লেখার অভ্যাস টা  হারিয়ে গেলো।

একটা মধ্যবিত্ত পরিবারে Career বলতে সাধারনত সবাই Doctor,  teacher বা Engineering কেই বেশী মূল্য দেয়, সেখানে Actor,  Dancer, Writer,  artist, Photographer  বা Youtuber হব বললে সবাই বলবে
"ওসব এমনি সখের জন্য করছিস  ঠিক আছে কিন্তু ওসব দিয়ে সংসার চলেনা, তার জন্য চাই একটা চাকরি। "
চাকরি টা আবার সরকারী হলে বেশী ভালো। 


আর এসবের মঝে আমাদের মধ্যে থাকা passion গুলো কোথাও হারিয়ে যায়। 

এখন যদিও অনেকে নিজেদের passion follow করে একটা দারুণ career করছে,  এবং আরও অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমি শুধু এটাই বলব যদি কেউ নিজের passion টাকে Careerকরার সুযোগ পাও, তবে সেটাকে ছেড়ে দিওনা কারন এখনো অনেক passion, career এর হাতে খুন হয়ে যাচ্ছে। 
              
                      Dhriti chakraborty 

Comments

Post a Comment

Hi thanks for your time. Please give your feedback.