সেই লোকটা । That man । Bengali horror Story।। Dhriti Chakraborty

                  


খড়গপুর ছাড়তেই ট্রেন এর কামরা টা আরো ফাঁকা হয়েগেলো এখন হয়তো পুরো কামরায় একা বসে আছে রাজ, এবার সে ঘড়িটার দিকে দেখলো তখন রাত 12 টা বাজে মেদিনীপুর পৌঁছতে আরো আধাঘন্টা। সে আবার চোখ বন্ধ করলো, ঠিক এমন সময় দেখলো একটা বুড়ো করে লোক, তার কামরায় উঠলো, লোকটাকে দেখে কোনো ভিকিরি মনে হচ্ছে। লোকটা এসে ঠিক রাজ এর উলটো দিকের সিটটায় বসলো, এবং একবার মুখ তুলে রাজ এর দিকে তাকিয়ে বললো কটা বাজে খোকা, রাজ নিজের ঘড়ি দেখে বললো 12:40 এবার লোকটা বললো তুমি কোথায় যাচ্ছ, রাজ বললো মেদিনীপুর। এর পর রাজ এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে, হটাৎ তার মনে হলো লোকটা যেনো তার দিকে অবাক ভাবে তাকিয়ে আছে, সে একবার মুখ ঘুরিয়ে দেখলো.. সত্যি লোকটা খুব শান্ত দৃষ্টি তে রাজের দিকে তাকিয়ে, রাজ জিজ্ঞেস করলো আপনার কিছু চাই লোকটা উত্তর দিলনা। রাজ এর এবার মনে হলো লোকটা চোর নয়তো .... ।

এই ভেবে রাজ ওই সিট টা থেকে উঠে অন্য একটা সিটে গিয়ে বসলো, কিন্তু ওর মনের মধ্যে কেমন একটা হটাৎ ভয়ের সৃষ্টি হয়েছে, আর লোকটাকে দেখেও এবার সুবিধের মনে হচ্ছে না.... ট্রেন নিজের গতিতেই চলছে পুরো পরিবেশ নিস্তব্ধ এই সময় যদি লোকটা রাজ কে খুন করে পালায় তাও কেউ জানতে পারবে না। 

রাজ দেখলো ট্রেন গোকুলপুর পেরোচ্ছে, আর কিছুক্ষন জাস্ট তার পরই সে নেমে যাবে। 

কিন্তু হটাৎ লোকটা রাজ এর সামনে চলে এলো এবার রাজ তার মুখ টা দেখতে পাচ্ছে মাথায় একটা কাটা দাগ তার থেকে রক্ত পড়ছে... চোখ গুলো কোটরে ঢোকা, আর গায়ের চাদর টা থেকে একটা মড়া পচা গন্ধ বেরোচ্ছে লোকটা রাজ এর একটা হাত ধরে নিয়ে বললো খোকা আমার সাথে যাবে? 

রাজ কাঁপা কাঁপা গলায় বলল কোথায়? 


এবার লোকটার চোখে যেনো একটা ঝিলিক খেলে গেলো, লোকটা বললো.... যেখানে জীবিতরা ঘুমিয়ে আছে আর মৃতরা ঘুরে বেড়াচ্ছে.... ।


রাজ নিজের হাত টা লোকটার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লোকটা ততটাই শক্ত করে হাত টা ধরছে আরো ... রাজ এর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার চোখ আটকে আছে লোকটার ফ্যাকাসে মুখের দিকে, আর মাথায় একটা কথাই ঘুরছে এটা সত্যি না সে সপ্ন দেখছে... ।


এর পর লোকটা টাকে টানতে টানতে দরজার কাছে নিয়ে এলো, এবং তাকে ধাক্কা দিয়ে ফেলতে যাবে হটাৎ একটা আওয়াজ.... রাজ এর কিছু মনে নেই। 

এর ঠিক 2 ঘণ্টা পর রাজ এর হুস ফিরল সে দেখলো RPF অফিসে। তাকে উঠতে দেখে একজন পুলিশ তার কাছে এসে বললো, কি হয়েছিল?

 তুমি অজ্ঞান হয়ে পড়ে ছিলে গেট এর সামনে।

রাজ বললো কিছুই মনে নেই , শুধু একটা বুড়ো লোক ছিলো কামরায়।

পুলিশ টি রাজ এর কথা শুনে বললো কিন্তু প্লার্টফর্ম এ তো কেউ নামেনি, আর আমরা যখন তোমার কাছে পৌঁছোই তখনও কাউকে দেখতে পাইনি, তুমি ঠিক করে বলো কি হয়ে ছিলো? 

রাজ আর কিছু বললো না, শুধু নিজের হাতের দিকে চেয়ে রইল ।


                                    © Dhriti Chakraborty

Comments

Post a Comment

Hi thanks for your time. Please give your feedback.